২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ককটেলসহ যুবক আটক

খুলনার ডুমুরিয়া উপজেলায় দু’টি তাজা ককটেলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

খুলনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলায় দু’টি তাজা ককটেলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে কৈয়া বাজার থেকে আটক ইয়াসিন ফকির (২৫) উপজেলার উলময়ীখালি গ্রামের নজরুল ইসলামের ছেলে। র‌্যাব-৬ খুলনা কার্যালয়ের লে. কমান্ডার নুর-ই-আলম বলেন, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। ককটেলগুলো খালিশপুরে র‌্যাব কার্যালয়ে নিয়ে অকার্যকর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮০০ ঘ.