২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটকের দাবিতে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্র্থীরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

নেত্রকোনা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটকের দাবিতে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্র্থীরা বিক্ষোভ করেছে। বারহাট্টা থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে ছবি তুলতে বাউসী বাজারে নওশিন স্টুডিওতে যায়। “এ সময় স্টুডিও মালিক একই ইউনিয়নের পূর্বদত্ত খিলা গ্রামের তাহেরুল ইসলামের ছেলে ফরিদ আহম্মেদ শুভ্র (৩২) তাকে একা পেয়ে স্টুডিওর ভেতরে আটক করে ধর্ষণ করে। ঘটনার পরপরই শুভ্র পালিয়ে যায়।” সোমবার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এলাকাবাসী ধর্ষণকারীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে তার বাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। তারা শুভ্রর ব্যবসা প্রতিষ্ঠান নওশিন স্টুডিও ও বাড়িতে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। শুভ্রকে গ্রেপ্তারের তৎপরতা চলছে বলে জানান এসআই। এ ঘটনায় রোববার রাতেই মেয়েটির দাদা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সোমবার দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নির্যাতিতা ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭০৮ ঘ.