২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে ঢাকা মডেল কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

এইচএসসি শিক্ষার্থীদের অবৈধভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করানোর চেষ্টা এবং তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ঢাকা মডেল কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি শিক্ষার্থীদের অবৈধভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করানোর চেষ্টা এবং তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ঢাকা মডেল কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চকবাজার থানা পুলিশ অধ্যক্ষ আফজালুল হক আজিজকে গ্রেপ্তার করে কাফরুল থানায় হস্তান্তর করে। কাফরুল থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই অধ্যক্ষকে ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তারাই চকবাজার থানা পুলিশের হাতে তুলে দেন। তিনি বলেন, ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ না করার অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন কলেজের অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধভাবে ফরম পূরণ করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অধ্যক্ষ আজিজের বিরুদ্ধে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামানের একটি মামলা করেছেন বলে পুলিশ জানায়। বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬০০ ঘ.