২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদসহ দুই কোরিয়ান আটক

রাজধানীর বনানী থেকে তিন হাজার বোতল মদসহ দুই কোরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী থেকে তিন হাজার বোতল মদসহ দুই কোরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব। রোববার দুপুর ২টার দিকে বনানীর ৭ নম্বর রোডের ৮৫ নম্বর বাড়ির নিচতলা থেকে দুইজনেক আটক করা হয়। র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মদের কোনো বৈধ কাগজপত্র নেই। র‌্যাব-১ এক উপ-অধিনায়ক মোহাম্মদ মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে জানান, গার্মেন্ট ব্যবসার অন্তরালে তারা এ ব্যবসা করছেন। যা আইনগত অবৈধ। তিনি জানান, আটককৃতরা নিজেদের নাম জন ও লি বলে জানায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মোস্তাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪২০ ঘ.