২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদুল সিইউজে সভাপতি, রিয়াজ সা. সম্পাদক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে শহীদুল আলম সভাপতি ও রিয়াজ হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে শহীদুল আলম সভাপতি ও রিয়াজ হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শহীদুল ১৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ইন্ডিপেন্ডেন্টের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাজিমুদ্দীন শ্যামল পান ১০৪ ভোট। বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ ১১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বকোণের মোহাম্মদ আলী পান ৮৫ ভোট। শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। মোয়াজ্জেমুল হক জানান, ২৮৩ জন সদস্যের মধ্যে ২৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে তিনটি ভোট বাতিল করা হয়। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- দৈনিক পূর্বকোণের রতন কান্তি দেবাশীষ (সহ-সভাপতি, ১০৪ ভোট), দৈনিক নয়া দিগন্তের শামসুল ইসলাম (যুগ্ম সম্পাদক, বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দৈনিক পূর্বকোণের আবছার মাহফুজ (কোষাধ্যক্ষ, ১৪২ ভোট), বাংলাদেশ প্রতিদিনের ফারুক তাহের (সাংগঠনিক সম্পাদক , ১৫৯), দৈনিক পূর্বকোণের প্রণব বড়–য়া অর্ণব (প্রচার ও প্রকাশনা সম্পাদক, ১৪১)। এছাড়া ভোরের কাগজের স্বরূপ ভট্টাচার্য্য (১৭৩ ভোট), শিশির বড়–য়া (১৫৫) ও দৈনিক কর্ণফুলীর মুজাহিদুল ইসলাম (১৫৬ ভোট) নির্বাহী সদস্য নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২২৪ ঘ.