২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর বাবার মৃত্যুবার্ষিকীতে মিলাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব ধানমন্ডির ৩২ নম্বরে এ মিলাদ মাহফিল হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নূর তাপসসহ বঙ্গবন্ধু পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্য যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। শেখ লুৎফর রহমান ১৯৭৫ সালের ৩০ মার্চ মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯০৪ ঘ.