২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটার প্রতিযোগিতা ‘লাউয়াছড়া ওয়াকাথন’

পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা আয়োজন করেছে অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশন অব বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

মৌলভীবাজার, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা আয়োজন করেছে অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশন অব বাংলাদেশ। আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার সকাল ৭টায় মৌলভীবাজার সদরের ওয়াপদা রোডে টমি মিয়া’স ক্রিকেট একাডেমী থেকে ‘লাউয়াছড়া ওয়াকাথন’ নামের এই পদযাত্রা শুরু হবে। শেষ হবে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ডা. অনুপম হোসেন এ কথা জানান। তিনি বলেন, দেশের বাছাই করা ১০ জন এবং স্থানীয় ২০ জন ট্র্যাকার ওয়াকাথনে অংশ নেবেন। স্পোর্টস ভিশন লিমিটেড, নেচার অ্যাডভেঞ্চার ক্লাব ও টমি মিয়া’স ক্রিকেট একাডেমী এ পদযাত্রার ব্যবস্থাপনায় থাকবে। অংশীদার হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টমি মিয়া’স ক্রিকেট একাডেমীর চেয়ারম্যান টমি মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ওয়াদুদ মহসিন রুবেল প্রমুখ। প্রতিযোগিতাটিতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/প্রতিনিধি/এএল/২১৫৯ ঘ.