২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাসে দুদকের ২৩ মামলার আসামি খালাস

চলতি বছরের প্রথম দুই মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩৩টি মামলার রায়ে ২৩টির আসামি খালাস পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের প্রথম দুই মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩৩টি মামলার রায়ে ২৩টির আসামি খালাস পেয়েছেন। বৃহস্পতিবার দুদকের প্রথমবারের মতো প্রকাশ করা ত্রৈমাসিক বুলেটিন ‘দুদক দর্পণ’-এ তথ্য পাওয়া গেছে। দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত এ বুলেটিনে বলা হয়, গত দুই মাসে দুদকের দুজন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা, এক জন কর্মকর্তাকে ‘লঘু দণ্ড’ এবং এক জনকে ‘গুরু দণ্ড’ দেওয়া হয়। একই সময়ে এক জন কর্মকর্তাকে সতর্ক করার পাশাপাশি তিন জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। বুলেটিনে বলা হয়, দুদকের সারা দেশের কার্যালয় থেকে ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে ‘ভালো কাজের’ স্বীকৃতি হিসাবে এক লাখ ১৮ হাজার ছয়শ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুদক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণের খবরও রয়েছে। দুদক চেয়ারম্যান গোলাম রহমান দুদক কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বুলেটিনের মোড়ক উন্মোচন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/২১০২ ঘ.