নারায়ণগঞ্জ, মার্চ ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নিখোঁজ এক বেবি ট্যাক্সি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ঘাট সংলগ্ন আলামিন নগর এলাকায় গাছে ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নূর হোসেন (৩০) নামে ওই যুবক বন্দর উপজেলার বেপারীপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে।
নিহতের স্ত্রী আরজুদা বেগম সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ১১টা তার স্বামী নূর হোসেন নিখোঁজ হন।
তিনি জানান, লাশ নামানোর আগে তার স্বামীর পা মাটিতে ঠেকানো ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অরজুদা অভিযোগ করেন।
বন্দর থানার ওসি আকতার হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৩৯ ঘ.
bdnews24