২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর জনপদে মৃদু ভূকম্পন

রংপুরসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বুধবার ভোরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 03:28 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বুধবার ভোরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিম এবং কলকাতা থেকে ৩৯৫ কিলোমিটার উত্তরে ভারত- নেপাল সীমান্তের কাছে। ভোর ৫টা ৪০ মিনিট ১৪ সেকেন্ডে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতেও এ ভূকম্পন অনুভূত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিরা জানান। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯১৯ ঘ.