ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত আট বছরে র্যাব এক লাখ ১৭ হাজার অপরাধীকে আটক করেছে বলে দাবি করেছেন সংস্থাটির মহাপরিচালক মোখলেছুর রহমান।
মঙ্গলবার প্রতিষ্ঠার আট বছর উপলক্ষে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
র্যাব প্রায় ১০ হাজার অস্ত্র, ৮২ হাজার গোলাবারুদ, ৫ হাজার বোমা-গ্রেনেড-হাতবোমা ও ৪ হাজার কেজির অধিক বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বলেও জানান মোখলেছ।
দেশের ধর্মীয় জঙ্গি নির্র্মূলে র্যাবের ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে উল্লেখ করে র্যাব মহাপরিচালক জানান, এ পর্যন্ত ৮ শতাধিক জঙ্গি সদস্য তারা গ্রেপ্তার করেছেন।
তিনি বলেন, “আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য র্যাবের প্রতি সাধারণ জনগণের প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে। সাফল্যের কারণে অতি অল্প সময়ে র্যাব স্বাধীনতা পদক পেয়েছে।”
এত সফলতার মাঝেও র্যাবের কিছু দুর্বলতা ও অনিয়ম ধরা পড়েছে স্বীকার করে মোখলেছুর রহমান বলেন, “কিছু সংখ্যক র্যাব সদস্য শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে র্যাবের ভাবমূর্তি ক্ষুণœ করেছে। এ ধরনের দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড কোনভাবেই কাম্য নয়।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ র্যাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/২১০০ ঘ.
bdnews24