রাজবাড়ী, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছর খানেক ফেরারি থাকার পর বাড়ি ফিরে খুন হলেন হত্যা মামলার প্রধান আসামি।
ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দে।
পুলিশ জানিয়েছে, মোহন সরদার (৪২) নামে ওই ব্যক্তি একটি হত্যা মামলার আসামি। তার বাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচনন্দ গ্রামে। বাবার নাম পাচু সরদার। এক বছর ধরে তিনি ঢাকায় রিকশা চালাতেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল কাদের জানান, সদর উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে সোমবার রাতের কোনো এক সময় মোহনকে জবাই করে হত্যা করা হয়েছে।
ওই এলাকার ‘চরমপন্থী’ নেতা সালাম হত্যা মামলার প্রধান আসামি মোহন। ২০১১ সালের ফেব্র“য়ারি মাসে ওই হত্যাকাণ্ডের পর মোহন এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে রিকশা চালাতেন।
আব্দুল কাদের জানান, শুক্রবার বাড়িতে ফেরার পর সোমবার গভীর রাতে কে বা কারা তাকে জবাই করে হত্যা করে। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ চরমপন্থী গ্র“পের সদস্যরাই তাকে হত্যা করেছে।
মোহনের লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৫২০ ঘ.
bdnews24