২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগাড় চাই না- দাবিতে আরিচা সড়ক অবরোধ

মানিকগঞ্জ সদর উপজেলায় গজারী বিলে পৌরসভা কর্তৃপক্ষের ভাগার স্থাপনের প্রতিবাদে স্থানীয়দের অবরোধে রোববার ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

মানিকগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় গজারী বিলে পৌরসভা কর্তৃপক্ষের ভাগার স্থাপনের প্রতিবাদে স্থানীয়দের অবরোধে রোববার ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। বেলা ১১টা থেকে ১২টা মূলজান ও ভাটবাউর এলাকায় এই কর্মসূচি পালিত হয়। অবরোধকারীরা ভাগারটি অন্য স্থানে সরানোর দাবি জানিয়েছে। দেশের অন্যতম ব্যস্ত এই সড়কে এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। মানিকগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ উপজেলার দিঘী ইউনিয়নে ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে গজারী বিলে ফসলি জমিতে ময়লা-আবর্জনা ফেলার জন্য ভাগার স্থাপন শুরু করেছে। অবরোধে অংশ নেওয়া আবদুল বারেক, চান মিয়া ও বাদল মিয়াসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, ভাগারটি স্থাপন করা হলে দুর্গন্ধে ভাটবাউর, মূলজান ও বাগজান এলাকার পরিবেশ নষ্ট হবে। পরিবেশ দূষণের কারণে এ এলাকার মানুষ রোড়ের ঝুঁকিতে পড়বে। অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মানিকগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধকারীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ছাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৭ ঘ.