২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট মেডিকেল কলেজে ধর্মঘট

আবাসিক হলে নিরাপত্তার দাবিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ধর্মঘট ও ক্লাস বর্জন করেছে একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

সিলেট, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসিক হলে নিরাপত্তার দাবিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ধর্মঘট ও ক্লাস বর্জন করেছে একদল শিক্ষার্থী। রোববার সকাল ৮টা থেকে একাডেমিক ভবনে তালা দিয়ে বাইরে অবস্থান নেয় তারা। পরে কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারের আশ্বাস দিলে বেলা ১২টার দিকে কর্মসূচি প্রতাহার করে নেওয়া হয়। শিক্ষার্থীরা জানায়, আবাসিক হোস্টেলে বহিরাগতদের আনাগোনা ও চুরি বেড়ে গেছে। হোস্টেলগুলোতে পুলিশি টহলও অনিয়মিত হচ্ছে। ফলে প্রতিদিন চুরি হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীর ল্যাপটপ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ওসুল আহমদ চৌধুরী জানান, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২৫ ঘ.