২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে কার্গোর ধাক্কায় ট্রলার ডুবে নিহত ৩

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মালবাহী কার্গোর ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 07:06 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

লক্ষ্মীপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মালবাহী কার্গোর ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো চার জন। রোববার ভোররাতে উপজেলার সাহেবের হাটের কিছুটা দক্ষিণে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে জানান উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল। নিহতরা হলেন- আরিফ হোসেন সুমন, হারুন ও আকবর হোসেন। এদের সবার বাড়ি উপজেলার চরকডোরিয়া এলাকায়। দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি কার্গো মাছ ধরার ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এসময় ট্রলারের বাইরে থাকা জেলেরা সাঁতারে পাড়ে উঠতে পারলেও ভেতরে ঘুমিয়ে থাকা তিন জন বের হতে পারেননি। উপজেলার হাজির হাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩০৫ ঘ.