২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি হিসেবে আমরা বিভক্ত: আকবর আলি

আজকের বাংলাদেশের পরিস্থিতি মুক্তিযুদ্ধের সম্পূর্ণ বিপরীত বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজকের বাংলাদেশের পরিস্থিতি মুক্তিযুদ্ধের সম্পূর্ণ বিপরীত বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। চট্টগ্রাম নগরীর ডিসি হিল চত্বরে শনিবার বিকালে তিনি বলেন, “জাতি হিসেবে আমরা বিভক্ত, একে অপরের শত্র“। “দেশে এখন ভিন্নমত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। বিরুদ্ধবাদীদের শ্রদ্ধা করা হচ্ছে না।” চট্টগ্রাম একাডেমি আয়োজিত তিনদিনের স্বাধীনতা উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদেশের স্বাধীনতার আদর্শসমূহ বাস্তবায়ন এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন। আকবর আলি খান আরো বলেন, “সবকিছু বিবেচনা করলে দেখা যায়, আমাদের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতার পর মাথাপিছু আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। শিক্ষার হার এবং গড় আয়ও বেড়েছে। “এগুলো প্রায় অসম্ভব হলেও স্বাধীনতার পর তা সম্ভব করা গেছে।” চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপিকা আনোয়ারা আলম, ওয়েল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, আমিনুর রহমান কাদেরী প্রমুখ। তিনদিনের এই উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত। এতে প্রতিদিন আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বইমেলা চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি২২০৭ ঘ.