২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ৬৯৫ বস্তা গমসহ আটক ৫

নারায়ণয়গঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৬৯৫ বস্তা সরকারি গমসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

নারায়ণগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- নারায়ণয়গঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৬৯৫ বস্তা সরকারি গমসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এরা হলেন- কেরামত আলী (৩৮), খোরশেদ আলম (৩২), মামুন (২০), দেলোয়ার হোসেন (৫০) ও নেকবর আলী (৩৫)। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, ট্রলারের লোকজন গমের বৈধ কাগপজত্র দেখাতে পারেনি। সরকারি গম বিক্রির উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৩২ ঘ.