নরসিংদী, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় জাল টাকার নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাধবদী বাসস্ট্যান্ড থেকে শুক্রবার বিকালে গ্রেপ্তাররা হলেন বাদল মোল্লা (৩৫) ও মাইনু (২৬)। তাদের কাছ থেকে ৭৫ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে এই দু’ই ব্যবসায়ী জাল টাকার ব্যবসা করে প্রতারণা করে আসছিল।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাদল মোল্লার বিরুদ্ধে নরসিংদী সদর ও শিবপুর থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24