২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 05:35 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

কুমিল্লা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনা উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকা তিতুমীর কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মাহবুব হোসেন দিনার (১৮), দৈনিক আমাদের সময়ের অফিস সহকারী মো. হিরণ (২০) ও শাকিল আহমেদ (২২)। রফিক জানান, মোটর সাইকেলের আরোহীরা ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে ছয়ঘড়িয়া এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩০ ঘ.