চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) ৮ দশমিক ৪ কাঠা জায়গায় অবৈধ দলখ উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকালে নগরীর কাতালগঞ্জের হিজরা খালের পাড়ের ওই জায়গা ইজারার মেয়াদ শেষ হওয়ার দুই বছর পর এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশ, র্যাব ও বিভিন্ন বিভাগের সহায়তায় সিসিসি ম্যাজিস্ট্রেট কাজী আবদুর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সিসিটি জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি কর্পোরেশনের মালিকানার ওই জায়গা ইজারা দেওয়া হয়েছিল ফুলের বাগান করার শর্তে।
বাগান করার পরিবর্তে মেয়াদ শেষের পরও ওই জায়গায় দখল করে গ্যারেজ ও দোকান তুলে ভাড়া দেওয়া হচ্ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৪ ঘ.
bdnews24