২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ইয়াবা ও পিস্তলসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা থেকে মঙ্গলবার রাতে ইয়াবা ও পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

নারায়ণগঞ্জ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা থেকে মঙ্গলবার রাতে ইয়াবা ও পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির মেজর আবু সাঈদ খান জানান, রাত সোয়া ১টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তুষার আহম্মেদ মিঠুকে (৪২) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দেশে তৈরি একটি রিভলবার ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মিঠু ইদ্রাকপুর এলাকার প্রয়াত আবদুল মফিজের ছেলে। তিনি যুবদলের কর্মী বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। তিনি আরো বলেন, মিঠুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯০০ ঘ.