২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাবাড়ীতে ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট

সন্ত্রাসীদের হাতে ট্যাংকলরি চালক আহত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের বাঘাবাড়ী তেল ডিপোতে প্রতীকী ধর্মঘট পালন করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

সিরাজগঞ্জ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের হাতে ট্যাংকলরি চালক আহত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের বাঘাবাড়ী তেল ডিপোতে প্রতীকী ধর্মঘট পালন করেছে শ্রমিকরা। এর ফলে তেল ডিপোতে বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা কোনো মামলামাল পরিবহন করেনি বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ জানান, মঙ্গলবার ব্রাক্ষণবাড়িয়ায় ট্যাংকলরি চালক আলতাফ হোসেনের (৪৫) ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি এবং পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ডাকে সারাদেশে এই ধর্মঘট পালিত হচ্ছে। বাঘাবাড়ি যমুনা তেল ডিপোর ব্যবস্থাপক আব্দুল মজিদ জানান, পদ্মা-মেঘনা-যমুনা তিনটি তেল ডিপোই খোলা ছিলো। কিন্তু ধর্মঘটের কারণে শ্রমিকরা তেল উত্তোলন বা পরিবহন করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৫ ঘ.