২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর ও কাজিপুর উপজেলা থেকে দুই ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

সিরাজগঞ্জ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর ও কাজিপুর উপজেলা থেকে দুই ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহাজাদপুর ও কাজিপুর পুলিশ জানায়, বুধবার সকালে শাহজাদপুরের পোরজানা ইউনিয়নের পেচুয়ামারা মাঠ থেকে তারিকুল ইসলাম (২২) নামে এক যুবকের লাশ পাওয়া যায়। মঙ্গলবার রাতে কাজিপুরের পলাশবাড়ির যমুনা নদীর তীর থেকে উদ্ধার করা হয় সোলেমান নামে (৫৫) আরেক ব্যাক্তির লাশ। তারিকুল পেচুয়ামারা গ্রামের গোলাম মোস্তফা খাজার ছেলে। সোলেমানের বাড়ি মাইঝবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামে। সোলেমানকে হত্যার ঘটনায় তার মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহাজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে তারিকুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায় বলে পুলিশের ধারণা। কাজিপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, সোলেমানের সঙ্গে তার মেয়ের জামাই আবু বকরের বিরোধ চলছিল। এর জের ধরেই মঙ্গলবার সন্ধ্যায় সোলেমানকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে। আবু বকরকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২৪৫ ঘ.