২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ডাকাতের গুলিতে নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বাড়িতে ডাকাতির সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

মুন্সীগঞ্জ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বাড়িতে ডাকাতির সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার গভীর রাতে উপজেলার কেউটখিরা গ্রামে জয়নাল আবেদীনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুর রহমান বাবু (২২) বাড়ির মালিক জয়নালের ভাতিজা। ওই পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, ডাকাতরা রাত ৩টার দিকে জয়নালের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে এবং লুটপাট শুরু করে। জয়নালের ছেলের বউ মোবাইল ফোনে বিষয়টি স্থানীয় মসজিদের ইমামকে জানালে তিনি গ্রামের মানুষকে খবর দেন। “বাবু খবর পেয়ে চাচার বাড়ি ছুটে আসছিলেন। এ সময় ডাকাতরা তার দিকে গুলি ছুঁড়লে তিনি মারাত্মক অহত হন। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোররাতে তার মৃত্যু হয়।” ওসি জানান, ডাকাতরা ওই বাড়ির স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮০৮ ঘ.