২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী শুরু ২৩ মার্চ

সশস্ত্র বাহিনীর নয় দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী আগামী ২৩ মার্র্চ থেকে শুরু হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনীর নয় দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী আগামী ২৩ মার্র্চ থেকে শুরু হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ ঢাকার শের-ই-বাংলা নগর জাতীয় প্যারেড স্কয়ারে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। ২৮ মার্চ ছাড়া অন্য দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে সোমবার আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীতে সশস্ত্র বাহিনীর সমর সরঞ্জামসহ সেনাবাহিনীর কমান্ডো অ্যাকশন, নৌ-বাহিনীর ডাইভিং শো, পাইপ ব্যান্ড ও রিপ্লেনিশমেন্ট এবং বিমান বাহিনীর কালার স্মোক ও ফ্লাই পাস্ট উড্ডয়নসহ বিশেষ ইভেন্টের ব্যবস্থা থাকবে। “২৮ মার্চ বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা মিনিট পর্যন্ত প্রদর্শনী সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার এবং সেনানিবাস এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।” সমরাস্ত্র প্রদর্শনী এলাকায় কোনো ধরনের স্কুল ব্যাগ, ব্যাক প্যাক, হ্যান্ড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন ও ক্যামেরা বহন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২২১৮ ঘ.