পুলিশে ১১৪ কর্মকর্তার পদোন্নতি
পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদায় ১১৪ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।
ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদায় ১১৪ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ জারি করে।
পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন পাঁচ জন। পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ২১ জন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ৮৮ জন।
অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়ারা হলেন- মো. নজরুল ইসলাম, ভানু লাল দাস, মো. আবদুল্লাহেল বাকী, মো. রফিকুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৫৫ ঘ.
