২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অর্ধশত দোকান পুড়ে গেছে

সিলেট শহরতলীর বটেশ্বর বাজারে রোববার রাতে আগুনে অন্তত অর্ধ শত দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

সিলেট, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শহরতলীর বটেশ্বর বাজারে রোববার রাতে আগুনে অন্তত অর্ধ শত দোকান পুড়ে গেছে। সিলেট অগ্নিনির্বাপণ স্টেশনের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৯টার দিকে একটি দোকানে আগুনের সুত্রপাত হয়। এরপর অন্তত ৫০টি দোকানে ছড়িয়ে পড়ে। প্রায় একঘণ্টার চেষ্টায় পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.