ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি ও এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার ভোর ৫টার দিকে রাজধানীর উত্তরার হোটেল নগরভ্যালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- পাকিস্তানি নাগরিক মো. মঈন উদ্দিন (৪০) ও বাংলাদেশি নাগরিক মো. শরিফুর রহমান আরিফ (৩৭)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক হোটেলে তল্লাশি করে একটি বড় পানির ফ্ল্যাক্সের ভেতর থেকে ৫৯ লাখ ৯৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী দলের সদস্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭১৭ ঘ.
bdnews24