২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ের বগি কেনায় চুক্তি সই

আগামী বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়েতে ৮১টি মিটারগেজ ট্যাংক ওয়াগন এবং ৩টি ব্রেকভ্যান যোগ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়েতে ৮১টি মিটারগেজ ট্যাংক ওয়াগন এবং ৩টি ব্রেকভ্যান যোগ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। রেলভবনে রোববার বগিগুলো কেনার জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুরঞ্জিত বলেন, এসব বগি যোগ হওয়ার পর জ্বালানি পরিবহন ব্যবস্থা আরো আধুনিক হবে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক খলিলুর রহমান ও ভারতীয় প্রতিষ্ঠান টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পি গুহ চুক্তিতে সই করেন। ভারতীয় ঋণ সহায়তায় আওতায় এ চুক্তি হয়েছে জানিয়ে রেলপথ মন্ত্রী বলেন, প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ৮৪টি বগি কেনা হচ্ছে। অনুষ্ঠানে রেলপথ সচিব ফলজে কবির এবং রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৬২৫ ঘ.