২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি হওয়া ট্রাকের মাল চাঁদপুরে উদ্ধার

চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে চুরি হওয়া এক ট্রাক সিআই শিট ১৬ দিন পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে পুলিশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

চাঁদপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে চুরি হওয়া এক ট্রাক সিআই শিট ১৬ দিন পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে পুলিশ উদ্ধার করেছে। রোববার ভোরে উপজেলার কড়ৈতলী বাজারের সেলিম খানের গুদাম ঘর থেকে থেকে পুলিশ এসব সিআই সিট উদ্ধার করে বলে জানায় পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে জানান, গত ২ মার্চ চট্টগ্রামের একটি স্টিল মিল থেকে ২০ মেট্রিক টন সিআই শিট নিয়ে ট্রাকটি ঢাকার বংশালে যাচ্ছিল। পথে চালক নেমে পড়ে এবং তার সহকারী ট্রাকটি চালিয়ে ফরিদগঞ্জে নিয়ে যায়। গত ৪ মার্চ ওই ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় চাঁদপুরের ওয়্যারলেস এলাকা পাওয়া যায়। এই ঘটনার পর থেকেই দুজন পলাতক আছেন। সিদ্ধিরগঞ্জ ও ফরিদগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায় বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১২৪৭ ঘ.