২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় শ্রেণির ছাত্র ও মা প্রহৃত শিক্ষকের হাতে

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্র ও তার মা’কে প্রহারের অভিযোগে মামলা হয়েছে থানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

সাতক্ষীরা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্র ও তার মা’কে প্রহারের অভিযোগে মামলা হয়েছে থানায়। চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান বাবুলের (৪০) বিরুদ্ধে শনিবার দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন ছাত্রটির মা সোনিয়া খাতুন। মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সকালে আব্দুল হান্নান সকালে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র চাঁদপুর গ্রামের শেখ সাঈদের ছেলে শ্রাবণ পারভেজ সিয়ামকে (৮) তুচ্ছ ঘটনায় লাঠি দিয়ে মারধর করেন। বাড়ি গিয়ে সে বিষয়টি মা’কে জানালে ওইদিনই দুপুরে মা সোনিয়া খাতুন বিদ্যালয়ে গিয়ে মারধরের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক মাকেও মারধর করেন। দেবহাটা থানার ওসি শাহজাহান আলী খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ শোনা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৯ ঘ.