২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে গৃহবধূ খুন

যৌতুক না পেয়ে যশোরের বেনাপোলে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

বেনাপোল, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে যশোরের বেনাপোলে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে বেনাপোলের ভবেরবেড় গ্রামে নিহত বিথী বেগম (১৮) ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌতুকের দাবিতে রবিউল দীর্ঘদিন থেকে বিথীকে শারিরীক নির্যাতন করে আসছিল। এর জেরে শুক্রবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা দরজা বন্ধ দেখে ফাঁক দিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিউল পলাতক রয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯০৪ ঘ.