চাঁদপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে চান্দ্রা নুরিয়া সিনিয়র মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- সদর উপজেলার দক্ষিণ গোবিন্দিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আল আমিন বেপারী (২৪) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাকরদা এলাকার ইদ্রিস খানের ছেলে রেজাউল করিম খান (২৪)।
চাঁদপুর সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া জানান, আটককৃত শিবিরকর্মীরা সন্দেহজনকভাবে চান্দ্রা এলাকায় ঘোরাফেরা করছিল।
তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৩০ ঘ.
bdnews24