কুষ্টিয়া, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলায় একটি গাছ থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার বটতৈল ইউনিয়নের শিশির মাঠ গ্রাম থেকে লাকির (১৬) লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। সে গ্রামের আজাহার উদ্দিনের মেয়ে। শুক্রবার রাত থেকে লাকি নিখোঁজ ছিল।
কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, সকালে বাড়ির পাশে একটি নিম গাছে লাকির বিবস্ত্র ঝুলন্ত লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়।
“তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।”
পাশের একটি ভুট্টা খেতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। র্যাব-১২ ও পুলিশের উর্ধ্বতন কর্র্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০৭ ঘ.
bdnews24