ফরিদপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের সদরপুর উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা মহিলা কলেজ চত্বরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে বলেন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা মহিলা কলেজ চত্বরে বিকাল ৩টায় আওয়ামী লীগ ও যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ঘটনাস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৯ ঘ.
bdnews24