ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ও সংবাদকর্মীদের ন্যূনতম বেতন-ভাতা হালনাগাদ করতে অষ্টম ওয়েজ বোর্ড গঠনে দেরি হওয়ায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের পদত্যাগ দাবি করেছে সাংবাদিক-শ্রমিক কর্মচারউ ঐক্য পরিষদ।
এ দাবি করে পরিষদ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, “প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ সত্ত্বেও তথ্যমন্ত্রীর টালবাহানায় অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হচ্ছে না।”
ঐক্য পরিষদ ১০ মার্চের মধ্যে অষ্টম ওয়েজ গঠনের জন্য তথ্যমন্ত্রীকে দাবি জানানোর পরও তিনি কোনো পদক্ষেপ না নেওয়ায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মঙ্গলবার অনুষ্ঠিত পরিষদের এক সভার সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি আদায়ে আগামী ২৮ মার্চ সব সংবাদপত্র, সংবাদসংস্থা ও গণমাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি এবং ওইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হবে।
গত ১৬ নভেম্বর সংসদে তথ্যমন্ত্রী জানান, শিগগিরই অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২২৩৫ ঘ.
bdnews24