২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগ বস্তিতে আগুন, শ’খানেক ঘর ভস্মীভূত

রাজধানীর হাজারীবাগ বউবাজার আগুনে কমপক্ষে একশ’বস্তিঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগ বউবাজার আগুনে কমপক্ষে একশ’বস্তিঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে জানা গেছে, রান্না ঘরের চুলা থেকে মঙ্গলবার রাত ৮টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় একশ’ ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। সাব্বির নামে স্থানীয় একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে আহত ছয়/সাত জনকে সিকদার মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তারা কেউ মারাত্মক আহত হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/২০২৯ ঘ.