ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর সাংসদদের নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে রাজধানীতে।
‘ইন্টারন্যাশনাল মিটিং অব পার্লামেন্টেরিয়ান অব কান্ট্রিজ অব মোস্ট ভালনারেবল ক্লাইমেট চেঞ্জ: বিয়ন্ড কোপ- ১৭’ শিরোনামের এ সম্মেলন বুধবার সকাল ১০টায় হোটেল রেডিসনের গ্র্যান্ড বল রুমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ছাড়া আরো ১৮টি দেশের সংসদ সদস্যের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্তার প্রতিনিধিরা এই সমে¥লনে অংশ নেবেন।
দক্ষিণ এশিয়ার মালদ্বীপ, শ্রীলংকা, পাকিস্তান, নেপাল; দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপিন্স, পূর্ব এশিয়ার সামোয়া (প্যাসিফিক), আফ্রিকার দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, মালি, ইথিওপিয়া, উগান্ডা, সেনেগাল, পূর্ব আফ্রিকা/কেনিয়া; দক্ষিণ আমেরিকার কোস্টারিকা, উত্তর আমেরিকার কানাডা, ইউরোপের স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস-এর ২৩ সংসদ সদস্য সম্মেলনে অংশ নেবেন।
এছাড়া যুক্তরাজ্য, নরওয়ে, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নসহ অন্যান্য সংশ্লিষ্ট সংগঠন থেকে বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টার সংলগ্ন একটি কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ই¤প্র“ভিং ডেমোক্রেসি থ্রু পার্লামেন্টারি ডেভেলপমেন্ট (আইপিডি) প্রকল্পের অর্থায়নে এ সমে¥লন হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মোমিন তালুকদার, কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী, মো. সোহরাব আলী সানা, গোলাম সবুর, গিয়াস উদ্দিন আহমেদ ও ইউএনডিপি’র বাংলাদেশ প্রতিনিধ স্টিফেন প্রিজনার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৯ ঘ.
bdnews24