২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে কাঠ ব্যবসায়ী লিপন হোসেন হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঝিনাইদহ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে কাঠ ব্যবসায়ী লিপন হোসেন হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ খান মোহাম্মদ আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন। সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর আখতারুজ্জামান জানান, যাবজ্জীবনপ্রাপ্ত ওই পাঁচ জন হলেন- গালিম মণ্ডল, সাকিল হোসেন, চান্নু, মিনারুল ইসলাম ওরফে মিন্টু ও মহিদুল মণ্ডল। এদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে। মামলার নথি থেকে জানা গেছে, ২০০৮ সালের ১ মে রাতে কালীগঞ্জ উপজেলার চাঁপালী গ্রামের অলিয়ার রহমানের ছেলে লিপন হোসেন কালীগঞ্জ শহরের নিজের কাঠের আড়ত থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এর তিন দিন পর গান্না সড়কের কমলাপুরের একটি ধানের চাতালের ছাইয়ের গাদার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫ মে নিহতের ভাই তোফাজ্জেল হোসেন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আসামি পক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ার উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮২২ ঘ.