২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৩ দিন পর লাশ মিললো নদীতে

নিখোঁজ হওয়ার তিন দিন পর রাজবাড়ীর পাংশায় পদ্মা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

রাজবাড়ী, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার তিন দিন পর রাজবাড়ীর পাংশায় পদ্মা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় শিপন (২০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার মাচপাড়া ইউনিয়নের জয়গ্রামে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। তার বাবার নাম গহের সরদার। এ ঘটনায় পুলিশ সুরুজ আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সুরুজ যশাই ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামের মজিদ খানের ছেলে। পাংশা থানার ওসি আব্দুল খালেক জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পূর্ব শত্র“তার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮১০ ঘ.