২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলিফ্যান্ট রোডে কাপড়ের গুদামে আগুন

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 04:21 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি মার্কেটে আগুন লেগে কাপড়ের গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাটা সিগন্যালের কাছে দেওয়ান কমপ্লেক্স নামে পাঁচতলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। “ওই মার্কেটের দ্বিতীয় তলায় কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি”, বলেন তিনি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে মোহাম্মদ আলী জানান। তিনি বলেন, ঘটনার সময় মার্কেট বন্ধ থাকায় হাতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৫১ ঘ.