২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার অনেকাংশে দুটি টেলিভিশন দেখা যায়নি

বিএনপির মহাসমাবেশ চলাকালে বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে ও বাংলাভিশন ঢাকা শহরের কয়েকটি জায়গা থেকে দেখা যায়নি বলে দাবি করেছেন স্টেশন দুটির কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশ চলাকালে বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে ও বাংলাভিশন ঢাকা শহরের কয়েকটি জায়গা থেকে দেখা যায়নি বলে দাবি করেছেন স্টেশন দুটির কর্মকর্তারা। অবশ্য নয়া পল্টনের সমাবেশ থেকে খালেদা জিয়ার বক্তব্য সরাসরি স¤প্রচার করে একুশে টেলিভিশন। ঢাকার অনেক জায়গা এবং দেশের অন্য অংশে একুশে দেখা গেছে। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলেছে, সরাসরি স¤প্রচার বন্ধ করতে জন্য সরকার কোনো টেলিভিশনকে চাপ দেয়নি। বাংলাভিশনের বার্তাপ্রধান মোস্তফা ফিরোজ সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আমাদের চ্যানেল দেখা যায়নি।” কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমরা শুনেছি চাপের কারণে ঢাকা শহরের ৪২ থেকে ৪৩টি পয়েন্টের কেবল অপরারেটরা বাংলাভিশন দেখায়নি।” একুশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জনসভা চলাকালীন বিভিন্ন জায়গা থেকে ইটিভি দেখা যাচ্ছে না বলে দর্শকরা জানিয়েছেন। তবে আমরা সরাসরি স¤প্রচার করেছি।” সমাবেশ চলাকালীন মতিঝিল, মহাখালী, সেগুনবাগিচা, ইস্কাটন ও মতিঝিলের কয়েকজন দর্শক জানান, তারা ইটিভি ও বাংলাভিশন দেখতে পাননি। সমাবেশ শেষ হওয়ার পর সাড়ে ৬টার দিকে চ্যানেল দুটি আবার দেখা গেছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রশাসক জেহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিও আপনাদের (সাংবাদিক) কাছ থেকে শুনেছি যে, বিভিন্ন জায়গা থেকে এ দুটি চ্যানেল দেখা যাচ্ছে না।” “এর বেশি কিছু আমার জানা নেই এবং চ্যানেল দুটির স¤প্রচার না দেখানোর বিষয়েও আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই।” “তবে প্রায় সময়ই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চ্যানেল দেখা যায় না,” বলেন তিনি। কেবল সংযোগকারী প্রতিষ্ঠান ইউনাইটেড কমিউনিকেশন্স সার্ভিসেসের পরিচালক রাশেদ উর রহমান মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দুটি চ্যানেল দেখা যাচ্ছে না এমন কোনো তথ্য আমার জানা নেই। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।” গত কয়েকদিন ধরেই খালেদা জিয়ার মহাসমাবেশ সরাসরি স¤প্রচারের কথা বলে আসছিল বাংলাভিশন। কিন্তু বিভিন্ন জায়গা থেকে চ্যানেল দেখা যাচ্ছে না- এমন খবর পাওয়ার পর স¤প্রচার করা হয়নি বলে জানান বাংলাভিশনের মোস্তফা ফিরোজ। তিনি বলেন, “সাড়ে ১২টা থেকে আমরা মহাসমাবেশের ওপর স্টুডিওর অনুষ্ঠান সরাসরি স¤প্রচার করছিলাম। মহাসমাবেশ সরাসরি স¤প্রচারের প্রস্তুতিও ছিল আমাদের।” “কিন্তু পরে যখন শুনলাম স¤প্রচারই দেখা যাচ্ছে না, তখন আর আমরা সরাসরি স¤প্রচার করিনি।” চ্যানেল না দেখা যাওয়াটা “খুবই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা” বলে মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসমাবেশ সরাসরি স¤প্রচার করতে নিয়ন্ত্রক সংস্থা নিষেধ করেছে বলে অন্তত দুটি টিভি স্টেশনের কর্মকর্তারা রোববার দাবি করলেও বিটিআরসি কর্তৃপক্ষ বলছে, তারা এ ধরণের কোনো নির্দেশনা দেননি। রোববারই প্রয়োজনীয় বৈধ নথি না থাকায় বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে’র স¤প্রচার অবৈধ জানিয়ে প্রতিষ্ঠানটিকে নোটিস দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক বিটিআরসি। মহাসমাবেশের সংবাদ সরাসরি প্রচারে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে- মহাসমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তোলা এ অভিযোগ সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে অস্বীকার করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। বিএনিপর সমাবেশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে হানিফ বলেন, “আমার জানামতে- সরকার থেকে সম্প্রচারে বাধা দেওয়া হয়নি। কোন চ্যানেল কোন নীতিতে প্রচার করেনি- সেটা তাদের বিষয়।” “আমরা প্রধানমন্ত্রীর কর্মসূচিও সরাসরি প্রচারের জন্য কাউকে চাপ দিই না,” যোগ করেন হানিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/২২১৯ ঘ.