চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আগুনে ২১টি বসতঘর পুড়ে গেছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মায়ানি ইউনিয়নের আবুতোরাব এলাকার চুনি মাঝির বাড়ির একটি বসতঘরের রান্নার চুলা থেকে আগুন লাগে।
দমকল বাহিনী জানিয়েছে, আগুনে ২১ জন মালিকের ২১টি কাঁচা বসতঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আগ্রাবাদ দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মী বিশু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীতাকুণ্ড দমকল বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭৪০ ঘ.
bdnews24