২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেপ্তার আরো ১৭৬

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুই দিনে চট্টগ্রামে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩৬৬। এর আগে শনিবার পর্যন্ত ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শফিকুল ইসলাম রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতভর নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, এতে নিয়মিত মামলা, মাদকবিক্রেতা ও মাদকসেবী, সন্দেহজনক আসামি রয়েছেন। সোমবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে সারা দেশে গত দুই দিন ধরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৪৪২ ঘ.