২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বাদশ অধিবেশনের মেয়াদ বাড়ল

জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের মেয়াদ বেড়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এ অধিবেশন শেষ হওয়ার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের মেয়াদ বেড়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এ অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। রাত ৮টা ৫২ মিনিটে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী সংসদ অধিবেশন রোববার বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি করেন। এর আগে স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের জানান, সংসদে এ অধিবেশনের ১৩ মার্চ পর্যন্ত বাড়ানো হতে পারে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ৪০ ঘণ্টা এখনো পূর্ণ না হওয়ায় অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়েছে। বুধবার পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর ৩৪ ঘণ্টার বেশি আলোচনা হয়েছে। গত ২৫ জানুয়ারি এই অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির ১৬তম বৈঠক শেষে জানানো হয়, এই অধিবেশন ৮ মার্চ পর্যন্ত চলবে। তবে স্পিকার চাইলে এর মেয়াদ বাড়াতে পারেন। তার আগে গত ২৮ ডিসেম্বর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নবম সংসদের দ্বাদশ অধিবেশন আহবান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২২৩৯ ঘ.