ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মেঘনা নদী থেকে চোরাচালানের অভিযোগে ১৮ মেট্রিক টন চিনিসহ একটি কার্গো জাহাজ আটক এবং দুজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, ভোররাতে চাঁদপুর কন্টিনজেন্টের দুটি টহল দল নদীতে চোরাচালানবিরোধী অভিযান চালায়।
এ সময় তারা সদর থানার হরিণা ফেরীঘাট এলাকা থেকে একটি কার্গো জাহাজ আটক করে তল্লাশি চালিয়ে ১৮ মেট্রিক টন চিনি আটক করে।
চোরাচালানের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার ও কার্গোটি জব্দ করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১০৩ ঘ.
bdnews24