২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় আগুনে চারজন দগ্ধ

রাজধানীর ডেমরায় একটি রং ও তারপিনের দোকানে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরায় একটি রং ও তারপিনের দোকানে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে ডেমরা বড় ডাঙ্গার নতুন পাড়ায় রনি ট্রেডার্স নামে ওই রঙের দোকানে আগুন লাগে। যারা দগ্ধ হয়েছেন, তারা সবাই ওই দোকানের কর্মচারী। এর হলেন- জালাল হোসেন (২৫), আনিসুর রহমান (৩৫), সামসুল হক (৪৫) ও তাজুল ইসলাম রনি (২২)। ফায়ার সার্ভিস কর্মকর্তা শহজাদী জানান, তাদের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭৫৫ ঘ.