ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর দোয়েল চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন রাস্তা ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ উইমেন্স পুলিশ নেটওয়ার্কের সভাপতি ও অতিরিক্ত ডিআইজি রৌশন আরা বেগমের নেতৃত্বে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, চীন, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, হংকং, সিংগাপুরসহ বাংলাদেশ পুলিশের প্রায় পাঁচ শতাধিক নারী সদস্যরা অংশ নেয় র্যালিতে।
একটি সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে নারী পুলিশ চালিত মটরকেড, বিভিন্ন রঙে সজ্জিত পতাকাবাহী দল ছিল র্যালিতে।
সকারি তথ্য অনুযায়ী, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ পুলিশে নারী সদস্যদের যোগদান শুরু হয়। সেই অগ্রযাত্রার ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশে বর্তমানে নারী পুলিশের সংখ্যা ৪৬৯৫। যা বাংলাদেশ পুলিশে কর্মরত সব সদস্যদের প্রায় ৪ ভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১২৫১ ঘ.
bdnews24