২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্রী নিহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রাজধানীর তাজমহল রোডে পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রাজধানীর তাজমহল রোডে পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন। তানজিলা রহমান তন্নী (২২) নামের ওই ছাত্রীকে বুধবার রাত ৮টার দিকে মৃত ঘোষণা করে চিকিৎসক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিকাল ৪টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহতের মামা ইফতেখার আলম জানান, ওই সময় শ্যামলী রিং রোডের বাসা থেকে তন্নী রিকশায় ছড়ে তাজমহল রোডে আসার পথে পিছন থেকে একটি পিকআপের ধাক্কায় আহত হন। স্থানীয়রা তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেন। “সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত ৮টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” তন্নী বাবা-মার একমাত্র সন্তান ছিলেন। তার বাবা মফিজুর রহমান খোকন সিটি ব্যাংকের গুলশান শাখায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জ। ঢামেক পুলিশ ফাঁড়ির নায়েক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৫৭ ঘ.