২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৫ ইটভাটায় জরিমানা

নারায়ণগঞ্জ বন্দরে কৃষি জমি ধ্বংস এবং বায়ু দূষণের দায়ে পাঁচটি ইটভাটা মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

নারায়ণগঞ্জ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ বন্দরে কৃষি জমি ধ্বংস এবং বায়ু দূষণের দায়ে পাঁচটি ইটভাটা মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কেওঢালা এলাকায় অবস্থিত ইটভাটাগুলো হল মেসার্স আনন্দ ব্রিকস, সেভেন জিরো সেভেন ব্রিকস, মেসার্স খান ব্রিকস অ্যান্ড কোং, মেসার্স আওলাদ ব্রিকস ও মেসার্স জামাল ট্রেডার্স। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রত্যেক ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এরমধ্যে তাৎক্ষণিকভাবে ২১ লাখ টাকা আদায় করা হয়। বাকি টাকা বৃহস্পতিবার পরিশোধ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেওঢালা এলাকায় মাত্র দুই কিলো মিটারের মধ্যে ১১টি ইটভাটা স্থাপন করা হয়েছে। এদের মধ্যে সাতটি ইটভাটাকে পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়। এরমধ্যে ৫টিকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব ইটভাটার দূষণ বন্ধ এবং আয়তন দুই একরে সীমিত করার নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯২০ ঘ.